রাজশাহী বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে আপনাকে স্বাগতম।
শিক্ষার মানোন্নয়ন, নৈতিক মূল্যবোধের বিকাশ এবং আধুনিক জ্ঞান ও প্রযুক্তিনির্ভর শিক্ষা নিশ্চিত করার লক্ষ্যে আমাদের এই প্রতিষ্ঠান নিরলসভাবে কাজ করে যাচ্ছে। শিক্ষার্থীদের মেধা, মনন, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলি বিকাশের মাধ্যমে আদর্শ ও দক্ষ নাগরিক হিসেবে গড়ে তোলাই আমাদের অঙ্গীকার।
এই ওয়েবসাইটের মাধ্যমে শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক ও শুভানুধ্যায়ীরা প্রতিষ্ঠানের পরিচিতি, শিক্ষাসংক্রান্ত তথ্য, ভর্তি বিজ্ঞপ্তি, পরীক্ষার সময়সূচি, ফলাফল, নোটিশ এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ কার্যক্রম সম্পর্কে সহজেই জানতে পারবেন।
আমাদের শিক্ষার্থীদের সুন্দর ভবিষ্যৎ বিনির্মাণে শিক্ষক, অভিভাবক ও সংশ্লিষ্ট সকলের আন্তরিক সহযোগিতা ও অংশগ্রহণ একান্তভাবে কাম্য।
জ্ঞান, শৃঙ্খলা ও নৈতিকতার সমন্বয়ে আলোকিত ভবিষ্যৎ গড়ার প্রত্যয়ে আমরা এগিয়ে চলেছি।
ধন্যবাদান্তে,
প্রধান শিক্ষক
রাজশাহী বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়
রাজশাহী।